রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2024-06-09 22:47:00
নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। 

আটককৃতরা হলেন বাহ্মমবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার খাউরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল। 

রোববার দুপুরে ডিবি কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, নওগাঁর অতিরিক্ত  পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতিপ্রাপ্ত) গাজিউর রহমান (পিপিএম)। সংবাদ সম্মেলনে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। 

পরে সন্তোষপাড়া পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এর মধ্যে থেকে পুলিশ এসময় সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেফতার করে। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলায় রাখা ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা। 

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা মাধ্যমে এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।এসময় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম