রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শুরু


DhakaReport24.com || 2024-02-12 09:30:45
স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শুরু

এক প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সাড়ে তিন লাখ ভোটারের এ আসনে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ চলবে।

মো. আমিনুল হক নামে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুজনিত কারণে ৭ জানুয়ারি এই আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলাকে নিয়ে ৪৭ নওগাঁ-২ আসন। মোট ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সমন্বয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন এবং হিজড়া ভোটার একজন।

এই আসনে মোট ১২৪টি কেন্দ্রে ৭০৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণের জন্য মোট ৮৩০ জন কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। এদের মধ্যে ১২৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৭০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার।

জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান, বিগত ৭ জানুয়ারির মতো এই নির্বাচন যথেষ্ট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা নাই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য থাকবে। প্রতিটি ইউনিয়নেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এই দুই উপজেলায় মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যও নিয়োজিত থাকবে।

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে বর্তমান এমপি মো. শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল মার্কা প্রতীকে মো. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকে এইচ এম আখতারুল আলম এবং আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কা প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম