রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

বদলগাছীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়ক কাজের উদ্বোধন


খালিদ হাসান মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-21 11:39:00
বদলগাছীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়ক কাজের উদ্বোধন

নওগাঁর বদলগাছীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা সড়ক বিভাগের আয়োজনে ২০ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় বদলগাছী- আক্কেলপুর সড়কের প্রশস্ত করণ কাজের শুভ উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচনের মধ্যে দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা  আমজাদ হোসেন সড়কের প্রশস্ত করণ কাজের উদ্বোধন করেন ৪৮ নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,  বদলগাছী উপজেলা আওয়ামীলীগের  সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুন্ম সাধারণ সম্পাদক আব্দুস  সালাম মন্ডল, নওগাঁ জেলা সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান।উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিক, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।

প্রধান অতিথি স্থানীয়  সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি বলেন, নওগাঁ জেলার বিভিন্ন সড়কের উন্নয়ন প্রকল্প  ১২শ কোটি টাকার সড়ক প্রশস্ত করণের কাজের একটি অংশ হিসাবে এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলের সড়ক পাকা করণ হয়েছে। কিছু বাঁকি থাকলেও অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন,আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম পল্টন,মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান  ফিরোজ হোসেন। বদলগাছী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজ, প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল, সদস্য দর্পণ, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম,  সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না। উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন,মন্ডল সাধারণ সম্পাদক সুব্রত কুমার,  মাহবুব আলম জামিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রাহেলা চৌঃ মহিলা লীগের নেত্রী  মমতাজ বেগম, সরদার জাহিদ, পলাশ, শ্রী উজ্জ্বল,সালমান সহ  প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।