আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার ১নং সাহাগোলা পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভাটি ইউপি সচিব মোঃ আলী আল এফতেখার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ।
আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য পুরুষ মোঃ নজরুল ইসলাম, মোঃ ইসমাইল, ইউপি মেম্বার যুবলীগ সভাপতি মোঃ সাহাদত হোসেন, মোঃ মোসলেম আলী, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ লুৎফর নাহার, মোছাঃ শামিমা আক্তার, আফরোজা বেগম, সাবেক সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সামছুল আলম, প্রচার সম্পাদক মোঃ হাফিজ, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক রইছ উদ্দিন সাবুসহ গ্ৰামপুলিশ সদস্যবৃন্দ।