রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁ জেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত


উত্তাল মাহমুদ- স্টাফ রিপোর্টার 
DhakaReport24.com || 2022-11-11 22:14:45
নওগাঁ জেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ জেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন উপলক্ষ্যে সাকির্ট হাউস থেকে একটি মোটরশোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে সদর উপজেলায় গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আলমগীর সিকদার লোটন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ নরুল ইসলাম তালুকদার এমপি। 

নওগাঁ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইফতারুল ইসলাম বকুলের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আহম্মেদ শফি রুবেল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মাদ রাজু, জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাড. জুলফিকার হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা, আলাউদ্দিন মৃধা প্রমুখসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম