রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার

চোরাই মালামাল উদ্ধার

উত্তাল মাহমুদ- স্টাফ রিপোর্টার 
DhakaReport24.com || 2022-11-11 22:01:15
নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতারসহ চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, চুরি যাওয়া মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একটি কাটারসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার রাণীনগর থানা প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। 

এ সময় তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলার বাহাদুরপুর গ্রামের তাছের আলী সরদারের ছেলে হাসিবুল হাসানের কাঠালতলী নামক স্থানে অবস্থিত মোবাইলের দোকানের তালা খুলে কেচি গেট ও সাটারের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়। 

এ সময় চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল চুরি করে নিয়ে যায়। পরের দিন হাসিবুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় দোকার চুরির একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল গত কয়েকদিন জেলার বিভিন্ন উপজেলায় গোপনে অভিযান চালিয়ে এই সক্রিয় সদস্যদের ও চুরি করা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চোর চক্রের প্রধান জেলার মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দিন প্রামাণিকের ছেলে সান্টু (২৩), একই উপজেলার পারশিমলা গ্রামের ইউনুস আলীর ছেলে সাকিবুর রহমান রনি ওরফে ময়নুল (২৫), পশ্চিম দূর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে আপু (৩৮), আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মফিজ সরদার ওরফে উদার ছেলে মামুনুর রশিদ মামুন ওরফে মন্টু (৩২) ও একই উপজেলার হাট কালুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান গাজিউর রহমান।

রাণীনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম