রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 


ফরহাদ মিয়া, ন‌ওগাঁ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-07 13:26:00
আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

ন‌ওগাঁর আত্রাইয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ এস‌এম রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরদার, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম