নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। মান্দা উপজেলায় সোমবার সকাল দশটায় পরিষদের হলরুমে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১৫২ জন জীবিত মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, খোদাবকস মিয়া ও অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশল এনায়েত হোসেন প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম