নওগাঁর মান্দা উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইনের গাছপালা ছাটাই করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই জন শ্রমিক। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই পল্লী বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছপালা বেড়ে যাওয়ায় গাছের ডালগুলো ছাটাই করছিলেন পল্লী বিদ্যুতের শ্রমিকেরা।
এ সময় ডিস ব্যবসায়ী বাবুল হোসেনের ছেলে রুমান হোসেন তাদের ডিস লাইনের তার ছিড়ে যাওয়ায় এক শ্রমিককে গালিগালাজ করতে থাকেন ও একপর্যায়ে তার হাতে থাকা একটি রড দিয়ে বিদ্যুৎ লাইনের শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎকে মারধর করে।
এ ব্যাপারে অভিযুক্ত বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা আমার ডিস লাইনের কয়েক জায়গায় তার কেটে দেওয়াই তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ পর্যন্তই পরে তারা এসে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মিটার নিয়ে চলে যায়।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ মান্দা জোনের ডিজিএম আসাদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার অফিসে কর্মরত লোককে অবৈধভাবে মারধর করার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবুল হোসেনের বাসা ও তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইন বিচ্ছিন্ন করে বিদ্যুতের মিটার নিয়ে আসা হয়েছে৷
কেননা বিদ্যুৎ খুঁটি একটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা অন্যকে ব্যবহার করার অনুমতি দেওয়া যায় না। তবু ডিস ব্যবসায়ীরা তা ব্যবহার করে আবার ষ্টাফদের মারধর করে চরম অন্যায় করেছে। সুতরাং আইন ভঙ্গ করার জন্য থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম