নওগাঁর নিয়ামতপুরে বহু অপেক্ষার পর কাঙ্ক্ষিত বৃষ্টি পেয়ে খুশি আমন কৃষকরা। উপজেলায় প্রায় সপ্তাহ জুড়েই হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আর বৃষ্টিপাতেই গাঢ় সবুজের সমারোহে ভরে গেছে উপজেলার আমন ধানের খেত।
উপজেলার আমন চাষীরা বলেন, বৃষ্টি না হওয়ায় রোপণ করা ধানের চারা বৃষ্টি না হওয়ায় খরায় হলদে হয়ে গিয়েছিল। জমির মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। জমিতে পানি না থাকায় সারের জমিতে প্রয়োগও করা যায়নি। বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে কেউ কেউ জমিতে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এরই মধ্যে গত ছয় বা সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন খেতে সার দেওয়া হচ্ছে। গাঢ় সবুজ রঙে মাঠ ভরে গেছে। এখন দেখেই মণ ভরে যায় বলে জানান আমন কৃষকরা।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ সপ্তাহে মোটামুটি ভাল বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে পর্যাপ্ত নাইট্রোজেন থাকে যা এখন সদ্য রোপিত ধানের চারার জন্য খুবই প্রয়োজন। এ কারণে বৃষ্টি পাতের এক সপ্তাহের মধ্যে আমন ধানের চারাগুলো যথেষ্ট পয়মন্ত হয়েছে। উপজেলায় শতভাগ রোপা আমন রোপন কাজ সম্পন্ন হয়েছে। নিয়ামতপুর উপজেলায় আমন আবাদ হয়েছে মোট উনত্রিশ হাজার নয়শত নব্বই হেক্টর জমিতে। কোন আপদ বালাই না হলে এবার রোপা আমনের ভাল ফলন হবে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম