রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

বিএনপি নেতার কবর জিয়ারত করেন নির্বাহী কমিটির সদস্য মতিন


মান্দা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-08 10:52:30
বিএনপি নেতার কবর জিয়ারত করেন নির্বাহী কমিটির সদস্য মতিন

গতকাল বাদ আছর মাহবুব আলম চৌধুরীর পারিবারিক কবরস্হানে দলীয় নেতা কর্মী দের সাথে নিয়ে মান্দা মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আমাদের অহংকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এম এ মতিন।

জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের সামনে মাহবুব আলম চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন মান্দার বিএনপি পরিবারের একজন অভিভাবক ছিলেন মাহবুব আলম চৌধুরী ভাই।

তিনি মান্দা উপজেলা যুবদলের সভাপতি , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা বিএনপি সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি মান্দা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব  পালন করেছেন।  আজ এই সদা হাস্যজ্বল ও সদালাপী  মানুষটির ৩য় মৃত্যুবার্ষিকী।

তার অবর্তমানে মান্দা উপজেলা বিএনপি'র অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় মান্দা উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান এবং আগামীতে দলের যেকোন প্রোগ্রাম সফল করার জন্য সকল

নেতাকর্মীদের কে সক্রিয় থাকার কথা উল্লেখ করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/রাব্বি /আরএএম