রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

মান্দায় চাঁদা না দেওয়ায় দোকানে তালা


নওগাঁ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-23 13:16:15
মান্দায় চাঁদা না দেওয়ায় দোকানে তালা

নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় দোকানে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ৷অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেলুয়াবাড়ী বাজারের ব্যবসায়ী, শরিফ উদ্দিন এর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে মাদক ব্যবসায়ী আনিছুর রহমান৷ তাকে চাঁদা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি প্রদান করে আসছিল অনেকদিন ধরেই৷ এর জের ধরে গত ১৯শে আগস্ট শুক্রবার সকাল ১১ টায় মাদক ব্যবসায়ী আনিছুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে এসে আবার চাঁদা দাবি করে৷ তাদের দাবি কৃত চাঁদা দিতে অস্বীকার করায়, ব্যবসায়ী শরীফ উদ্দীনের উপর ক্ষিপ্ত হয়ে ১০ থেকে ১৫ বস্তা পেঁয়াজ নষ্ট করে আনুমানিক ৩০/৪০ হাজার টাকা ক্ষতি করে৷ এবং ব্যবসায়ী শরিফ উদ্দিনকে দোকান থেকে বের করে দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে দোকান তালা দেয়া হয়।

এ সময় শরিফ উদ্দিন নিরুপায় হয়ে পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯ এ ফোন দেয়। ফোন দেওয়ার কিছুক্ষণ পরে থানার উপ-পরিদর্শক জান্নাত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হয়ে তা পরিদর্শন করেন সত্যতা প্রমাণ পায়।এ বিষয়ে ব্যবসায়ী শরিফ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী আনিছুর রহমান অনেকদিন থেকে চাঁদা দাবি করে আসছিল, তাকে চাঁদা না দেওয়াই বিভিন্ন ক্ষমতার বলে দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে আমার দোকানে এসে ১০ থেকে ১৫ বস্তা পেঁয়াজ নষ্ট করে আমার ৩০/৪০ হাজার টাকা ক্ষতি করে ও দোকান ঘরে তালা লাগিয়ে দেয় ৷ এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী সংসদ সদস্য ইমাজউদ্দিন প্রামানিকের ছবি উন্মুক্ত অবস্থায় দোকানের বাহিরে ঝুলিয়ে দেয় ৷ একজন মাদক ব্যবসায়ী হয়ে দেশের সম্মানীয় ব্যক্তিদের ছবি টাঙ্গিয়ে যদি সে চাঁদা দাবি করে এটা খুব দুঃখজনক ৷ এই মাদক ব্যবসায়ী আনিছুরসহ তার সঙ্গীদের দৃষ্টান্ত শাস্তি ও সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি৷

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন বিষয়টি অবগত হয়ে ফোর্স পাঠিয়ে তাদের মাদক সহ গ্রেপ্তার করে জেল হাজতে পেরন করা হয়েছে।চাঁদা দাবির বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা  গ্রহণ করা হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম