নওগাঁর আত্রাইয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম মন্টু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১০ টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ পিছ্ ইয়াবাসহ মন্টুকে গ্রেফতার করা হয়। সে চকশিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। সোমবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, চকবাজার নামক এলাকায় কতিপয় এক মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ফোর্স সেখানে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম আটক করা হয়। এ ঘটনায় আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম