প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁর মান্দায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিঘাট বাসস্ট্যান্ডে মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ হয়।
এসময় মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ শেখ, সহ-সভাপতি অ্যাড. মির্জা মাহবুব বেগ বাচ্চু, আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিকলীগ মান্দা উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আবু বক্কর সিদ্দিক ও তোফাজ্জল হোসেন তোফা, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন এবং ছাত্রলীগের সভাপতি মুজাদ্দিদ আল হাবিব মারুফ প্রমুখ।
এসময় আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম