নওগাঁ জেলা মান্দা উপজেলার চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও উপজেলা পরিষদে নবনির্মিত হল রুমের উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মৃতি সরংক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যে উপজেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
শনিবার বেলা ১২টার ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দিন প্রামাণিক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও ফিতা কেটে হল রুমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা,গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশল শাইদুল রহমান মিঞা, বীর মুক্তিযুদ্ধা, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানসহ প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জাতীয় শোক দিবস নিয়ে নবনির্মিত উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন প্রধান অতিথি।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম