রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১


DhakaReport24.com || 2022-08-13 16:42:30
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১

নওগাঁর মহাদেবপুরের রাণীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের উত্তর পার্শ্বে শনিবার বেলা ১১ টার দিকে বালুবাহী একটি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন।

এ দূর্ঘটনায় নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের শিমুল হোসেন ও তার স্ত্রী জিনিয়া আক্তার।  


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে মান্দা উপজেলার কুলিহার থেকে প্রাইভেট কারে চড়ে নওগাঁয় আসছিলেন ওই স্বামী- স্ত্রী। পথে ঘটনাস্থলে আসলে একটি মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রীর মৃত্যু হয় এবং গাড়ি চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ও আহত ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম