রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

মান্দায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ


নওগাঁ প্রতিনিধি  
DhakaReport24.com || 2022-08-12 11:41:00
মান্দায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নওগাঁর মান্দা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠছে  সাহাদ হোসেনের নামের একজনের বিরুদ্ধে।

জানা যায়, গত বৃহস্পতিবার   (১১ আগস্ট)  সকালে গণেশপুর ইউনিয়নের  ৩৩ নাম্বার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী স্কুল গেট থেকে ৩০০ গজ টেনে হেঁচড়ে নিয়ে বেধড়ক মারধর  করে জখম করা হয়। 

স্থানীয় লোকজন ঘটনাটি  শিক্ষার্থীর  অভিভাবককে মোবাইল ফোনে জানান। অভিভাবক এসে  উদ্ধার করে পরে সন্ধ্যায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করান। 

শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর হোসেন বলেন, এর আগেও সে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধর করছে । 

আহত পঞ্চম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম স্বাধীন জানায়, স্কুল গেটের সামনের দোকান থেকে খাবারের জিনিস নেওয়া কালে চতুর্থ শ্রেণির ছাত্র হাসিব হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়। এতে হাসিব হোসেনের  বাবা সাহাদ হোসেন এসে আমাকে টানা হেঁচড়ে করে মারধর করে।

স্কুলের সভাপতি বলেন, অভিভাবক যদি শিক্ষার্থীকে মারধর করে থাকে আইনের আশ্রয় নিতে পারে। এটা কোন নিউজ করার মত  বিষয় না।

মান্দা  থানা ওসি শাহিনুর রহমান  জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি আমি অবগত না। অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম