নওগাঁর নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা পিরুয়া উরাও এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার(৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। গত শনিবার বিকালে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা পিরুয়া উরাও (৫২) পরলোক গমন করেন। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি গ্রামের মৃত জেনা উরাও এর ছেলের। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনীসহ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম। এসময় নিয়ামতপুর থানার তদন্ত ওসি ফইম উদ্দীন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম