রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী


DhakaReport24.com || 2022-07-17 17:46:45
নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আজকের শিশু কিশোর আগামীদিনের ভবিষ্যৎ কর্ণধার। সুনাগরিক হয়ে তারাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দিবে। নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।। রবিবার(১৭ জুলাই) দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়া এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। এ প্রচেষ্টা দেশে ফুটবলের নবজাগরণ সৃষ্টি করেছে। এ টুর্নামেন্ট ভালোমনের অনেক ফুটবলার তৈরি করেছে। আমাদের দেশের মেয়েরা আন্তর্জাতিক টুর্নামেন্টে সফলতা অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। মন্ত্রী আরোও বলেন,  দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা পদ্মাসেতু নির্মাণ করতে পারেনি বরং বিরোধিতা করেছে। 

বাংলাদেশ আওয়ামীলীগ শত বাধার পরও জাতির মর্যাদার প্রতীক পদ্মাসেতু তৈরি করেছে। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ।

     
টুর্নামেন্টে বালিকা গ্রুপে কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক গ্রুপে  চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পরে খাদ্যমন্ত্রী বিজয়ীদলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।