বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত


DhakaReport24.com || 2022-06-24 11:29:45
নওগাঁয় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত

নওগাঁ জেলার  সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম চলছে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন শিক্ষক নিহত হয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম