নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছাদেকুল ইসলাম (৪৮) নামের এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালানোর পরে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালত ওই চিকিৎসকের সরঞ্জামাদি জব্দসহ মুচলেকা নেয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম