বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন শুরু


DhakaReport24.com || 2022-06-15 12:52:15
আত্রাইয়ে ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন শুরু

বুধবার সকাল ১০ টার সময় নওগা জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম। তিনি বলেন, ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। 

এ অনুষ্ঠানে ডাঃ রোকসানা হ্যাপি সভাপতিত্ব করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। এছাড়া, আরএমও সামসুল আলম ও সাংবাদিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। 

ডাঃ রোকসানা হ্যাপি বলেন, এই চারদিনে আত্রাই উপজেলায় ছয় থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮১জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৫৬জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সফল করতে তিনি রাজনৈতিক মহল, মিডিয়াকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম