বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে নওগাঁয় মহড়া অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-06-14 18:57:00
অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে নওগাঁয় মহড়া অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে অগ্নি দুর্ঘটনা ও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪ জুন) দুপুর ১২ টায় উপজেলার নিয়ামতপুর সরকারি কলেজ চত্বরে এই মহড়ার আয়োজন করা হয়। নিয়ামতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)আব্দুল মান্নানের নেতৃত্বে সাব অফিসার আসলাম হোসেন খন্দকারের পরিচালনায় টিম লিডার আরশেদ আলীর সার্বিক সহযোগিতায় উক্ত মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি দুর্ঘটনা ও ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা মহড়াটি উপভোগ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম