বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ সমাবেশ


DhakaReport24.com || 2022-06-14 10:23:00
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ সমাবেশ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় নিয়ামতপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ জুন) বিকেল ৫ টা উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নের বিএনপির সভাপতি শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে, যুবদলের আহবায়ক মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান ও ভিপি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী (সবুজ), আরিফুল ইসলাম, মামুনুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী, নুরে আলম সোজা, বদিউজ্জামান বৌদি, আজহার আলী, সুমন, মিনহাজুল, থানা ছাত্রদল আহবায়ক মাহফুজ (কাউসার), নাজমুল হক (নাজু), শহীদুজ্জামান (জিহান), কলেজ শাখা ছাত্রদল আহবায়ক সুলতান মাহমুদ, যুগ্ন-আহবায়ক শ্রী বিদ্যুৎ (মাহাতো) যুবদলের সদস্য মাসুদুর রহমান, মেহেদী হাসান রানাসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম