বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নিয়ামতপুরে অবৈধ ৮ ক্লিনিককে ৯২ হাজার টাকা জরিমানা  


DhakaReport24.com || 2022-06-01 16:59:00
নিয়ামতপুরে অবৈধ ৮ ক্লিনিককে ৯২ হাজার টাকা জরিমানা  

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন ৮ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০১ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ প্রণব কুমার সাহার পরিচালনায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, স্বাস্থ্য সেবা সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, নিয়ামতপুর ডায়াগনস্টিক সেন্টার, নূরেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শমসের ডায়াগনস্টিক সেন্টার, রেহেনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, সারাদেশের সঙ্গে নিয়ামতপুরের এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা হয়। এজন্য অভিযান চালিয়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়

নিবন্ধন না থাকায় রেহেনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নূরেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ মনিরুল হক তরফদার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ তারিকুল ইসলাম, ডাঃ তূর্য রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এলএইচ/আরএএম