নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২৯ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ওই বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন মন্ডল।
সভাপতি নিজেই ২০২২-২৩ অর্থবছরের খসড়া বাজেট সভায় পেশ করেন। উক্ত খসড়া বাজেটের ওপর বিস্তারিত আলাপ আলোচনা হয় এবং আয় খাতে রাজস্ব তহবিলে ট্যাক্স, ফি ধার্য্য, আদায়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে গৃহীত হয়। এছাড়া ব্যয় খাতে অত্র ইউনিয়নের হত দরিদ্রও নারী উন্নয়ন আগ্রাধিকার দিয়ে আলোচনা সাপেক্ষে টাকা নির্ধারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
বাজেট সভায় উপস্থিত ছিলেন, মেম্বার সাইদুর রহমান, নজরুল ইসলাম মৃধা, বিপ্লব আকন্দ, আনোয়ার হোসেন, মো. গোলাম হোসেন, রুহুল আমিন, আতোয়ার হোসেন, হামিদুল ইসলাম, মেম্বার শেফালী বেগম, মকছেদা পারভিন, আয়েশা বেগম। ট্যাগ অফিসার আজহারুল, ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষি কর্মকর্তা শাহিনুর, বাঁকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. আহকাম হোসেন, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাছুদ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন টুকু প্রমুখ।
এই বাজেটে আয় ধরা হয়েছে দুই কোটি চার লাখ ৭২ হাজার ৯৭৪ টাকা ও ব্যয় ধরা হয়েছে দুই কোটি চার লাখ ৭২ হাজার ৯৭৪ টাকা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম