বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

ট্রাক উল্টে খাদে, ৫ মহিষের মৃত্যু


DhakaReport24.com || 2022-05-23 08:20:30
ট্রাক উল্টে খাদে, ৫ মহিষের মৃত্যু

নওগাঁর বদলগাছী চাংলায় রাজশাহী সিটি হাট হতে আসা মহিষ বোঝায় দিনাজপুরগামী একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৫ মহিষের মৃত্যু হয়েছে।

রোববার (২২ মে) রাত ৯টায় বদলগাছী উপজেলার চাংলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী সিটি হাট হতে আসা দিনাজপুরগামী একটি ট্রাক ১৫টি মহিষ নিয়ে আসার পথে সামনের এক ট্রাককে ওভাট্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে পুকুরে পড়ে এ ঘটনাটি ঘটে। এসময় খবর পেলে এলাকাবাসীসহ বদলগাছী থানার এসআই আশরাফুল আলম ও তার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ১০টি জিবীত মহিষ ও ট্রাক ড্রাইভারসহ ৮ জন ব্যাক্তিকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থলেই ৫টি মহিষ মারা যায়। 

মহিষ ব্যবসায়ীরা হলেন-মো. মহব্বত আলী শেখ, মো. মোকলেছার, মো. বরহান আলী, মো. ছয়ফল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. আলিম মন্ডল, তাদের সবার বাড়ি হিলি বই গ্রাম।

তারা জানান, আমরা ৭ জন রাজশাহী সিটি হাট থেকে ১৫টি মহিষ ক্রয় করে একটি ট্রাকে করে দিনাজপুর যাওয়ার পথে পথিমধ্যে চাংলা গ্রামে সামনের ট্রাককে ওভারট্রেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আমাদের ১৫টি মহিষের মধ্যে ১০টি মহিষ জিবীত উদ্ধার হয়েছে। মহব্বতের ২টি, ইকবালের ২টি, আলিমের ১টি দুর্ঘটনাস্থলে মোট ৫টি মহিষ মারা যায়। তারা আরও জানান, এতে আমাদের প্রায় ৫ লাখর টাকা ক্ষতি হয়েছে।

বদলগাছী থানার এসআই আশরাফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাঁই। পরে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে দুর্ঘটনার উদ্ধার কার্যক্রম করি। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম