নওগাঁর মহাদেবপুরে মহিষবাথান ঘাটে আত্রাই নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে জনদুর্ভোগ দেখা দিয়েছে। আশাপাশের ১৫ গ্রামের মানুষের যোগাযোগের এক মাত্র মাধ্যম বাশেঁর সাঁকোটি। এই বাঁশের সেতুটি উজানের ঢলে নদীতে পানি বৃদ্ধি ও কচুরিপানার চাপে রোববার (১৬ মে) রাতে মাঝখানে ভেঙে যায়। সোমবার ভোর থেকে ঘাটের মাঝি বাবলু ডিঙি নৌকা নিয়ে কচুরিপানার দল সরানোর কাজে ব্যাস্ত এর মধ্যেই ওই নৌকা দিয়েই পারাপার করছেন মানুষ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম