বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক


DhakaReport24.com || 2022-05-08 13:30:45
৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক

নওগাঁর রাণীনগরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৭ মে) রাতে ওই কিশোরকে আটক করা হয়। 

জানা যায়, শনিবার বিকেলে অভিযুক্ত কিশোর শিশুটিকে পুকুরপাড়ের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় শিশুটির বাবা দেখতে পেলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।  এরপর সন্ধ্যায় সে এলাকার একটি পুকুরে কাজ করার জন্য গেলে ওই শিশুর বাবা ও স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে আটক করে। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন এবং আটক কিশোরকে রোববার (৮ মে) আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম