নাগরিক জীবনে নিজস্ব জীবন নিয়ে সবাই ব্যস্ত। তারপরও বন্ধুদের সাথে একত্রিত হতে সবারই মন চায়। বন্ধু মানেই স্কুল পালানো এক দল দুরন্ত কিশোর-কিশোরী। পথ চলতে চলতে মানুষের জীবন অনেকের সাথেই বন্ধুত্ব হয়! কিন্তু স্কুল কলেজের বন্ধুদের সাথে তার তুলনা চলে না।
বন্ধুত্বের হাত ধরে চল এগিয়ে যাই আগামীর পথে” এই স্লোগানে (৪ মে) বুধবার সকালে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ থেকে ২০১৭ সালের ব্যাচের ছাত্রদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাতৃ প্রসাদ চ্যাটার্জী ও নাজিম উদ্দীন পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজিম উদ্দীন।
জানা যায়, স্কুল কলেজের বন্ধু মানেই দলাদলি ও গলাগলির দিন। হঠাৎ অকারণে হেসে ওঠার দিন। হেলেন কেলারের ভাষায় বলতে হয়, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম