নওগাঁর নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের কানইল আশ্রয়ণ প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিজ হাতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। উপজেলায় আশ্রায়ণ প্রকল্পের ঘরে বসবাসরত প্রায় ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসাবে চাল বিতরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম