বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

চার লাখ টাকার স্মার্টফোনসহ গ্রেফতার ১


DhakaReport24.com || 2022-04-28 23:33:00
চার লাখ টাকার স্মার্টফোনসহ গ্রেফতার ১

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর বাজার হতে বিভিন্ন মডেলের ১৩টি স্মার্টফোনসহ মো. রেজাউল করিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলার তেঘরিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রেজাউল করিমকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কালোবাজারি মোবাইল বিক্রি করে আসছিল। সে এসব চোরাই স্মার্টফোন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সংগ্রহ করে নিয়ামতপুর বাজারে বিক্রি করতো।

পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম