বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর


DhakaReport24.com || 2022-04-26 17:19:15
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

”গৃহায়নের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক  ঈদ উপহার স্বরুপ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (৩য় পর্যায়) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) বেলা ১১ টায় গণভবন থেকে সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গৃহহীনদের গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মিল্টন চন্দ্র রায়  পত্নীতলা উপজেলার ৮১ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণারয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি,  পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন সরকার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, সহকারী কমিশনার ( ভূমি ) মো: রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীরে সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর খালেক চেীধুরী, সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আযাদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, পত্নীতলা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা  ( ওসি ) শামসুল আলম শাহ প্রমূখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম