নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলা বিআরডিবি হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের উপদেষ্টা ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিডিও) নির্বাহী পরিচালক আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম