বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

পবিত্র রমজান আমাদের সংযম ও ধৈর্য শিক্ষা দেয়: খাদ্যমন্ত্রী


DhakaReport24.com || 2022-04-23 07:44:00
পবিত্র রমজান আমাদের সংযম ও ধৈর্য শিক্ষা দেয়: খাদ্যমন্ত্রী

পবিত্র রমজান আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য শিক্ষা দেয় বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২২ এপ্রিল) নওগাঁ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান আমাদের সংযম, ধৈর্যসহ অনেক কিছু শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তার সুযোগ্য নেতৃত্বে আমরা করোনাভাইরাস মোকাবেলায় সক্ষম হয়েছি। তিনি সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সাথে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করছেন।

এ সময় তিনি ঐক্যের বন্ধনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও মাহফিলে নানা শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের অব্যাহত কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম