নওগাঁর পত্নীতলা উপজেলায় জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে সাড়ে ১২টায় জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণার বাসায় অভিযান চালিয়ে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পত্নীতলার, এনএসআই ও থানা পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করে তার নিজ বাসায় নিয়মবহির্ভূতভাবে জেলা পরিষদের দেওয়া ১৯৪ বস্তা কোভিড-১৯ দুস্থদের জন্য মার্চ/২০২২ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত চালের মধ্যে জেলা পরিষদের আর এক সদস্য শাহীন চৌধুরীর বরাদ্দকৃত চাল রয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণা সাথে যোগাযোগ করলে তিনি কোনো উত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে যান। এবং মোবাইল ফোন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ধরিয়ে দেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পত্নীতলার মো. রাশেদুল ইসলাম জানান, জেলা পরিষদ সদস্যের নিজ বাসায় উক্ত ত্রাণসামগ্রী মজুদ রাখার অপরাধে এনএসআর এর দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ অভিযান চালিয়ে তা জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নিয়ে পত্নীতলা ডাকবাংলোতে রাখা হয়েছে। জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা এবং শাহীন চৌধুরীর নিকট থেকে রাষ্ট্রীয় সামগ্রী নিজ বাসায় রাখার অপরাধে ভুল স্বীকার করতঃ লিখিত মুচলেকা নেওয়া হয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম