বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

সাপাহারে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


DhakaReport24.com || 2022-04-17 00:20:00
সাপাহারে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নওগাঁর সাপাহারে আদিবাসী বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মফি উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।

জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) উপজেলার আইহাই ইউনিয়নের শুক্রইল আদিবাসী পাড়ার নিতাই ভূঁইয়ার দ্বিতীয় স্ত্রী বাক-প্রতিবন্ধী সাধনা ভূঁইয়া (৩২) দুপুরে মাঠে ঘাস কাটতে গেলে পাশের গ্রাম আইহাই দিঘী পাড়া এলাকার আলতাফ উদ্দিনের ছেলে মফি উদ্দিন জোর পূর্বক ধর্ষণ করে।

এঘটনায় স্বামী নিতাই ভূঁইয়া বাদী হয়ে রোববার (১৭ এপ্রিল) সকালে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে সাপাহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের নেতৃত্বে পুলিশের ৩টি টিম অভিযান পরিচালনা করে আসামি মফি উদ্দিনকে গ্রেফতার করেন।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ভিকটিমের স্বামী নিতাই ভূইয়াঁ তার স্ত্রী বাক-প্রতিবন্ধী সাধনা ভূঁইয়া ধর্ষণে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম