বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় মুজিবনগর দিবস পালিত


নওগাঁ প্রতিনিধি  
DhakaReport24.com || 2022-04-17 10:37:45
নওগাঁয় মুজিবনগর দিবস পালিত

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস।

এ উপলক্ষে নওগাঁয় রোববার (১৭ এপ্রিল) সকালে শহরের সরিষা হাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক ও শাকিল আহমেদ বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল ও মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুনসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম