বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪


DhakaReport24.com || 2022-04-16 09:42:45
মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও চুরির মামলায় ৪ জনকে আটক করা হয়েছে। মান্দা থানার ওসি শাহিনুর রহমানের নির্দেশনায় এসআই সুব্রত এবং এসআই ফজলে এলাহী এবং এএসআই মামুন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন-গণেশপুর ইউপির সাতবাড়িয়া গ্রামের হবির উদ্দিনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল রানা (৩১) ও প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের হারুন প্রামাণিকের ছেলে জি আর মামলার আসামি স্বপন প্রামানিক (২৭)। অপরদিকে ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া শহিদ বাজারের মৃত আব্দুল হাকিমের ছেলে চুরির মামলার আসামি শাহিন আলম (২০) এবং একই ইউনিয়নের পাকুড়িয়া পুকুরপাড় গ্রামের অহির উদ্দিনের ছেলে সাগর (২০)। এদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন, জি আর মামলায় ১জন এবং চুরির মামলায় ২ জন সর্বমোট ৪ জনকে আটক করা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের দেয়া বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়াভুক্ত পলাতক আসামিদের ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এরপর শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম