বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁ-সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


DhakaReport24.com || 2022-04-12 19:56:45
নওগাঁ-সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলে যানা গেছে।

পোরশার-ভারতীয় সীমান্তের ২৩১/৭ এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরো খেতে পানি সেচ দেয়ার সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে কৃষক মামুনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক মামুন উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন জানিয়েছেন, মামুনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

স্থানীয়দের সুত্রে  বিজিবি কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে মামুন ভারতীয় সীমান্তের ২৩১/৭ এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরো খেতে পানি সেচ দিচ্ছিলেন। এসময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, ‘মামুনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য দুপুর ২টার দিকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তাদের পক্ষ থেকে এখনও সাড়া মেলেনি। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম