শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : নীলফামারী

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪


DhakaReport24.com || 2026-07-12
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ট্রাকচাপায় মা ও দুই ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেঁছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় অপর দুইজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তারা মারা যান। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হলেও ট্রাকচালক ও তার সহযোগী পলাতক রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম