শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : নীলফামারী

ডিমলায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ


ডিমলা(প্রতিনিধি) নীলফামারী
DhakaReport24.com || 2025-11-30
ডিমলায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নীলফামারীর ডিমলায় স্কুলের ভেতর দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে রবিবার বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দুপুর দুইটায় উপজেলার বিজয় চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। পরে ‘রোড টু মার্চ’ নামে মিছিলটি ডিমলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে গিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী বিক্ষোভে পরিণত হয়। এতে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বসার বেঞ্চ নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাসিম পকেট থেকে ছুরি বের করে আল-আমিনের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অস্ত্রোপচারে অংশবিশেষ অপসারণ করতে হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পরপরই নাসিমকে তারা আটক করলেও কিছু পরে বহিরাগত একটি দল বিদ্যালয়ে প্রবেশ করে জোর করে তাকে নিয়ে যায়। এই অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র হয়।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন- ছুরিকাঘাতকারী নাছুমকে অবিলম্বে গ্রেপ্তার, তাকে পালাতে সহায়তাকারীদের শনাক্ত করে শাস্তি, বিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা, আহত আল-আমিনের চিকিৎসার পূর্ণ দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান ও সার্কেল এএসপি(ডোমার-ডিমলা) নিয়াজ মেহেদী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় ইউএনও ঘোষণা দেন, আল–আমিনের চিকিৎসার সব ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং নাসিমকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিতোষ চন্দ্র বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ইতিমধ্যে রাব্বি নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গ্রেফতার রাব্বি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদর ইউনিয়নের বহিস্কৃত সভাপতি। 


এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম