মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(৭ মার্চ) বিকাল ৪টায় হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মনিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ।
ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা রাবেয়া খাতুন, কমলগঞ্জ সরকারি গণমহা বিদ্যালয়ের প্রভাষিকা হামিদা খাতুন ও শাহরিয়ার জেবিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে একাডমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম