রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিল্প-সাহিত্য

মেঘাদির রক্তশূন্যতা


রিজোয়ান মাহমুদ
DhakaReport24.com || 2022-05-02 22:10:30
মেঘাদির রক্তশূন্যতা

কবি ও কবিতা তিন রাত্রির দহন
এক রাতে ঘুমিয়ে পড়েছি আমি
দ্বিতীয় রাতেই দেখেছি দুতিয়ার চাঁদ
তৃতীয় রাত্রিটা অঙ্গবাস ঘ্রাণ এলে,
প্রবেশ্য আমার দাবি কেউ কখনো তোলেনি
বিকল্প কবুল শব্দ নেই ভেবে রাতকে খুশবু দিয়ে
তাড়িয়ে দিয়েছি -
সেখানে দুপুর নামে - অপরাহ্নও বেতাল।

রাত্রির ওপর আরও অঘোর রাত্রি যদি আসে,
দাদিমা'র ছোরাতা ও সুপারি রক্তাভ
সাদার ভেতরে নীল হতে দেখা যায়।

মেঘাদিকে কেটে টুকরো টুকরো করি
কারণ সুপারি কাটা দাদিমা'র পরে ওর কাছে
শিখেছি কিছুটা।

রক্তপাতহীন কাটার মানুষ এখন খুবই কম
মানুষের কি রক্ত আছে কোথাও গড়াবে!!