শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ভোলা

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার


দৌলতখান (ভোলা) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-24 20:15:45
মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ হয়। 

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় নিখোঁজ জেলেদের মধ্যে এরশাদ (৩৫) ও আকবরের (৩৫) লাশ কোস্টগার্ড ডুবুরী দল চৌকিঘাটের পূর্ব পাশ থেকে উদ্ধার করে। অপর জেলে মমিন এখনও নিখোঁজ রয়েছে। তারা সবাই চরপাতা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে ট্রলারে থাকা অপর  তিন জেলে। আহতরা হলেন, সোহেল (২০) জামাল (৩৫) ইদ্রিস (৫০)। তারা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার রাত ২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

ট্রলারের মালিক আব্দুর রহমান জানান , বুধবার রাত ২ টার দিকে নয়জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে চৌকিঘাট এলাকায় জাল ফেলে মাছ ধরছিল। এ সময় তাসরিফ-২ লঞ্চটি দ্রুত গতিতে এসে ট্রলারটিকে  ধাক্কা দিলে ট্রলারটি ভেঙ্গে যায়। এ সময় নদীতে তলিয়ে যাওয়া ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে নিখোঁজ হয়। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ও দৌলতখান ফায়ারসার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের সন্ধানে মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধার কাজ পরিচালানা করে বৃহস্পতিবার বিকেলে দুই জনের লাশ উদ্ধার করেন। এদিকে নিখোঁজদের খোঁজে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনব্যাপী ুমেঘনার তীরে ভীড় করে আহাজারি করতে থাকেন স্বজনরা। তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিাসার মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে । নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম