ভোলা জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাক আহমেদ শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৩টার দিকে ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে ওই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০১৯ সালে ভোলা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় মোস্তাক আহমেদ শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে ভোলা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম