রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধার


ভোলা প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-01-26
ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোলার উপকূলীয় এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে অভিযান জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দৌলতখান উপজেলার কালুরহাট ও চরপাতা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি টহল দল। অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হলেও অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় চিহ্নিত মাদক কারবারি মো. রাজিব (২৮)।

একই দিন দুপুর ১ টায় বাংলাদেশ নৌবাহিনী ভোলা কন্টিনজেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট জানতে পারে ওই এলাকায় মাদক পাচার ও বিক্রির কার্যক্রম চলছে। পরে বিশেষায়িত আভিযানিক টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত রাজিব পালিয়ে গেলেও তার বসতবাড়ি তল্লাশি করে ৪৩৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু, মাদক ওজনের দুটি ডিজিটাল মেশিন, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, নগদ টাকা ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক দমনে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম