রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় বাস–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


ভোলা প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-01-26
ভোলায় বাস–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও বেশ কয়েকজন বাসযাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং বেশ কয়েক জন বাসযাত্রী আহত হন।

দুর্ঘটনার পর ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম