ভোলার দৌলতখানের মেঘনা নদীতে শনিবার দিনব্যাপী কোস্টগার্ড দক্ষিণ জোন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও চরঘেরা জাল জব্দ করা হয়েছে। উপজেলাধীন মধ্যমেঘনায় অবস্থিত দ্বীপ ইউনিয়ন মদনপুরের শেষ সীমানায় একটি ডুবোচরের চার দিক ঘিরে খুঁটির সাথে পেতে রাখা ১৬ হাজার মিটার চরঘেরা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়। এ সময় চরের চার দিকে পুতে রাখা ৭শ খুঁটি ইলেকট্রিক করাতের সাহায্যে কেটে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, মেঘনায় জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে শনিবার দিনব্যাপী কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৬ হাজার মিটার চরঘেরা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় চরের চার দিকে পুতে রাখা ৭শ খুঁটি ইলেকট্রিক করাতের সাহায্যে কেটে ধ্বংস করা হয়। বিকেলে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকায় নদীরপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।