শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে দোকানে অগ্নিকাণ্ডে দেড় লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি


মিরসরাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-01 19:19:15
 মিরসরাইয়ে দোকানে অগ্নিকাণ্ডে দেড় লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে আবুরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম উদ্দীন নামের এক তুলা ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন— তুলা দোকানের মালিক নিজাম উদ্দিন, ওয়ার্কসপ দোকানী আজিজুল হক এবং সাইকেল দোকানের মালিক শেখ ফরিদ।

ওয়ার্কসপ দোকানের মালিক আজিজুল হক জানান, তুলা প্রস্তুতের মেশিন থেকে হঠাৎ আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী দোকান গুলোতেও আঘাত হানে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গনী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুলা প্রস্তুতের মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ৩ দোকানীর প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ প্রায় ১০ লক্ষটাকা উদ্ধার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এইচএম/আরএএম